বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা।

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে কোটালীপাড়ায় ‘শিক্ষকের শাসন’ শীর্ষক আলোচনা সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৫.২২ পিএম
  • ৩৮২ Time View
Oplus_131072
72

কোটালীপাড়া প্রতিনিধিঃ

‘শিক্ষক হচ্ছে পিতার সমান, সারা জীবন জানাবো সম্মান’ এই শ্লোগানকে সামনে রেখে চলমান সময়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘শিক্ষকের শাসন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১ সেপ্টেম্বর) স্থানীয় প্রেসক্লাবের আয়োজনে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের সাবেক ছাত্র ও প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিন্টু রায়।

এছাড়াও সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, সাবেক প্রধান শিক্ষক আহম্মদ আলী মিয়া, সাবেক শিক্ষক হাবিবুর রহমান, জাকির হোসেন খান, শিক্ষক মতিয়ার হোসেন, সহকারী শিক্ষক অফিসার পলাশ সরদার, সাবেক ছাত্র সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন।

সরকারি শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিন্টু রায় বলেন, দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের যে ঘটনা ঘটছে সেটা আমাদের জন্য কোন ভাবেই মঙ্গলজনক নয়। দেশে শিক্ষার প্রসার ঘটাতে হলে শিক্ষকদের নির্যাতন বন্ধ করতে হবে। আশা করছি, বর্তমান সময়ে দেশে যে শিক্ষক নির্যাতন ঘটছে তা বন্ধে অন্তরবর্তীকালীন সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

শিক্ষক আহম্মদ আলী মিয়া বলেন, যে সমস্ত ছাত্র-ছাত্রী শিক্ষকদের সম্মান করেনা আমার ধারনা তারা মা বাবাকেও সম্মান করেনা। শিক্ষকদের সম্মানিত করলে এ জাতি সম্মানিত হবে। তাই আমাদের সকলের শিক্ষকদের সম্মান রক্ষায় এগিয়ে আশা উচিত।

আলোচনা সভার শুরুতে আয়োজকদের পক্ষ থেকে সকল শিক্ষকদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

সভা শেষে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের সাবেক শিক্ষকগণ তাদের ছাত্র-ছাত্রীদের শাসন স্বরুপ বেদ দিয়ে পিটিয়ে চলমান শিক্ষক নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION