শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবকসহ প্রাণগেল দুইজনের, আহত-৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ২.২১ পিএম
  • ৪৭০ Time View
106

কালের খবরঃ

গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় এক যুবকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৫ জন।আজ শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া ও গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে শহরের চেচানিয়াকান্দি এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আনিচুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, গোপালগঞ্জ জেলা শহরের স্বর্ণ ব্যবসায়ী সুশান্ত বনিকের ছেলে সুদীপ্ত বনিক (১৮)। অপর নিহত মাইক্রোচালক আলামীন শেখ ( ৪২)। এ রির্পোট লেখা পর্যন্ত তার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।  ওসি মো. আনিচুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস খুলনায় যাচ্ছিল। এসময় বিপরিত দিক খুলনা থেকে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নিহত হন। এতে মাইক্রেবাসের অপর তিনযাত্রী এবং বাসের দুইযাত্রী আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফাসার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মারাত্মক আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রায় এক ঘন্টা রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিল। অপরদিকে, গত বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দিতে ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুদিপ্ত বনিক নামে মোটরসাইকেল আরোহী এক যুবক আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION