শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

গোপালগঞ্জে আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বৃক্ষের চারা রোপন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৫.১১ পিএম
  • ২৬১ Time View
57

কালের খবরঃ

বৃক্ষরোপন অভিযান কর্মসূচির আওতায় গোপালগঞ্জে ২৩ আনসার ব্যাটালিয়ানের পক্ষ থেকে ১০০ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।আজ সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরতলীর বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন অফিস  ক্যাম্পাসে একটি ফলজ বৃক্ষের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন ২৩ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক ও অধিনায়ক (চলতি দায়িত্ব) মোঃ মনজুর মোর্শেদ।এরপর ২৩ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে সড়কের পাশে ও ব্যাটালিয়ন অফিস চত্বরে ১ শ’টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করা হয়।

এ সময় ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ মামুন হাওলাদার, কোম্পানি কমান্ডার মোঃ মিজানুর রহমান তুহিন এবং বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যগন উপস্থিত ছিলেন। ২৩ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক ও অধিনায়ক (চলতি দায়িত্ব) মোঃ মনজুর মোর্শেদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র দাবদাহ সৃষ্টি হচ্ছে। এ থেকে মুক্তি পেতে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। এছাড়াও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, খাদ্যের যোগান, আর্থিক উন্নয়ন ও পাখির আবাসস্থল রক্ষায় বৃক্ষরোপন জরুরী। তাই বৃক্ষরোপণের উত্তম সময় আষাঢ়-শ্রাবণ মাসে আমরা বৃক্ষরোপন করলাম। তাই আমরা সবাইকে বৃক্ষ রোপণে আহব্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION