বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

কোটালীপাড়ায় ইজিবাইক চাপায় নির্মাণ শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ১১.১০ পিএম
  • ২৭৭ Time View
75

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক  চাপায় গোলাম রসূল ফকির (২০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার  (০২ জুলাই) রাতে  রাধাগঞ্জ-ভূতেরবাড়ী সড়কের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ডগলাসের কাছে এ দূর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক গোলাম রসূল ফকির গোপালগঞ্জ সদর উপজেলা কাজুলিয়া গ্রামের বেলায়েত ফকিরের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ব্যাটারী চালিত ইজিবাইকে নির্মাণ সমাগ্রী নিয়ে ভূতেরবাড়ী থেকে রাধাগঞ্জ যাচ্ছিলেন গোলাম রসূল ফকির। এসময় ইজিবাইকটি রাধাগঞ্জ-ভূতেরবাড়ী সড়কের রাধাগঞ্জ ডগলাসের কাছে পৌঁছালে  রাস্তার নিচে পড়ে গিয়ে ইজিবাইকের চাপায় ঘটনাস্থলে নিহত হন গোলাম রসূল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION