বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া হাসপাতালোর পাঁচ কনসালটেন্ট অনিয়মিত, বঞ্চিত রোগীরা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ১৬ মার্চ ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে ১০ লাখ মতুয়ার স্নানোৎসব মধুমতি নদীর জগে ওঠা চর; মিনি কক্সবাজার খ্যাতি! দর্শণার্থীদের ভীড় গোপালগঞ্জে দোল পূর্ণিমা ও হোলি উৎসব উৎযাপন কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদককে সংবর্ধনা তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে কার্পণ্য করবেন না-এসএম জিলানী গোপালগঞ্জে উচ্চ শিক্ষিত দুই সহোদর কুল চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা, শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয় কর্তৃপক্ষের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১.২৭ পিএম
  • ৫০৬ Time View
35

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়কে সরকারিকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে কলেজটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। শনিবার (১৬ জুলাই)সকালে শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাটি কলেজ চত্ত্বর থেকে শুরু হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কলেজ চত্ত্বরে এসে শেষ করে। এ সময় বাদ্যের তালে তালে নেচে-গেয়ে আবির ছিটিয়ে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা আনন্দ উল্ল্যাস করেন।

এ অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনন্দ শোভাযাত্রাটির উদ্বোধন করেন। এ সময় কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু, শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক, সহকারী অধ্যাপক আলাউদ্দিন হাওলাদার, মিন্টু রায়, আলী আশরাফ খান, শফিকুল ইসলামসহ কলেজর শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক বলেন, উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামের একটি নিভৃত পল্লীতে ১৯৯৭ সালে এই কলেজটি যাত্রা শুরু করে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি আজ অত্র এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, গত ৩জুলাই মহামান্য রাষ্ট্রপতি প্রজ্ঞাপণের মাধ্যমে কলেজটি সরকারি ঘোষনা করেন। কলেজটি সরকারি হওয়ায় শিক্ষক কর্মচারীসহ শিক্ষার্থী ও এলাকাবাসীরা আনন্দিত। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আজকে এই শোভাযাত্রার আয়োজন করেছি। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION