কালের খবর ডেস্কঃ
বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে জনসেবামূলক সম্প্রচার বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বেতার কেন্দ্রের সভাকক্ষে ‘জনসেবামূলক সম্প্রচারে বাংলাদেশ বেতার’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মো. ফারুক।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সৈয়দ রাজু আহমেদ। এ সময় বক্তব্য রাখেন উপ-আঞ্চলিক পরিচালক কে. এম. একরামুল কবীর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-বার্তা নিয়ন্ত্রক আবুল বাসার মুহাম্মাদ তাজুল ইসলাম, সহকারী পরিচালক হুমায়ুন কবীর, ফয়সাল মাহমুদ ও মইনুল ইসলামসহ বেতারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সেমিনারে বক্তারা বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে কীভাবে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা জনসচেতনতা সৃষ্টি, তথ্য প্রচার এবং জনগণের কল্যাণে বাংলাদেশ বেতারের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
Design & Developed By: JM IT SOLUTION