মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী ও কন্যাশিশুর কল্যাণ নিয়ে ডা. জুবাইদা-ডাচেস সোফির আলোচনা কোটালীপাড়ায় চলন্ত ভ্যানে মায়ের কোল থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মৃত্যু বিপিসির হাজার কোটি টাকার এফডিআর নিয়ে তদন্ত শুরু গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, কলেজশিক্ষার্থী নিহত অশুভ শক্তির বিনাশে গোপালগঞ্জের প্রায় পাঁচশ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শ্যামাপূজা ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর নির্মাণকাজ ও গাড়ির কালো ধোঁয়ায় দূষিত ঢাকার অভিজাত এলাকাগুলো মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর

নারী ও কন্যাশিশুর কল্যাণ নিয়ে ডা. জুবাইদা-ডাচেস সোফির আলোচনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮.৩৭ এএম
  • ১১ Time View
13

স্টাফ রিপোর্টার:

নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি।

সোমবার রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে তাঁদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকায় পৌঁছানোর পরপরই ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ডাচেস সোফি।

সাক্ষাতে নারী ও কন্যাশিশুর অধিকার ও কল্যাণ, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অভিন্ন স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

ডাচেস অব এডিনবার্গ সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তাঁর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

সফরকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় অংশীদারত্ব এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস সোফি।

এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। সফরের অংশ হিসেবে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION