শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না খাবারে মিলছে বিপজ্জনক মাত্রার সীসা গোবিপ্রবিতে প্রথমবারের মতো গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ গোপালগঞ্জে আওয়ামী লীগের তিন নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সমান সুযোগ জরুরি: জুবাইদা রহমান শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীর টিসি! কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দল। টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১.৩৯ পিএম
  • ৩০ Time View
37

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ তামিম শেখ (১৯) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গীসংলগ্ন শেখ লুৎফর রহমান সেতুর টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তামিম শেখ এবছর টুঙ্গিপাড়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তিনি গওহরডাঙ্গা গ্রামের মাহাবুব হোসেন মুরাদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, আটক তামিম কয়েক মাস ধরে মাদকসংক্রান্ত কর্মকান্ডে জড়িত ছিলেন। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের চৌরঙ্গীসংলগ্ন শেখ লুৎফর রহমান সেতুর টোল প্লাজা থেকে তাকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION