শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে প্রথমবারের মতো গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ গোপালগঞ্জে আওয়ামী লীগের তিন নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সমান সুযোগ জরুরি: জুবাইদা রহমান শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীর টিসি! কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দল। টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব শ্রমিক আন্দোলনে অর্থের জোগানদাতা সন্দেহে সাবেক মন্ত্রী-এমপিদের হিসাব জব্দ

গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১.০০ পিএম
  • ৫ Time View
7

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীর মারধরে মিজানুর রহমান নামে এক (৭৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যার  অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে গত ৪ নভেম্বর বিকেলে সদর উপজেলার সাতপাড় গ্রামে স্থানীয় মনির মোল্লার ছেলে শুভ মোল্লাসহ পরিবারের সদস্যরা লাঠিসোঁটা দিয়ে বৃদ্ধ মিজানুর রহমানকে বেধড়ক মারধর করেন।  ওই বৃদ্ধের সঙ্গে শুভ মোল্লার পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ওই দিন তাঁর ওপর হামলা চালানো হয়। এলাকায় শুভ মোল্লার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

মারধরে মিজানুর রহমান গুরুতর আহত হলে তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে তাঁকে আবার গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে সদর থানার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION