সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় চলন্ত ভ্যানে মায়ের কোল থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মৃত্যু বিপিসির হাজার কোটি টাকার এফডিআর নিয়ে তদন্ত শুরু গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, কলেজশিক্ষার্থী নিহত অশুভ শক্তির বিনাশে গোপালগঞ্জের প্রায় পাঁচশ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শ্যামাপূজা ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর নির্মাণকাজ ও গাড়ির কালো ধোঁয়ায় দূষিত ঢাকার অভিজাত এলাকাগুলো মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কোটালীপাড়ায় চলন্ত ভ্যানে মায়ের কোল থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩.০৮ পিএম
  • ৪ Time View
6

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ব্যাটারিচালিত ভ্যানে মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম রিফাত মিয়া।তার বয়স এক মাস ১০ দিন। সে পার্শ্ববর্তী বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মোস্তাফিজ মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ দুপুর সোয়া ১২টার দিকে শিশুটির মা রিয়া মনি  সীমান্তবর্তী বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের স্বামীর বাড়ি থেকে সন্তানের চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে চিকিৎসাসেবা নেওয়ার পর ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলার পূর্ণবতী গ্রামে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

পথিমধ্যে কুরপালা এলাকায় পৌঁছালে মায়ের কোলে থাকা শিশুটি নড়াচড়া করতে থাকে। এ সময় সন্তানকে দেখার জন্য মা ওড়না সরাতে গিয়ে এক হাতে বোরকা ধরে রাখেন। একপর্যায়ে তাঁর বোরকাটি হাত থেকে ফসকে ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি চলন্ত ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন। একই সঙ্গে তাঁর কোল থেকে শিশুটিও সড়কে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ইজিবাইক শিশুটির ওপর দিয়ে চলে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়।

পরে শিশুটিকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোটালীপাড়া  উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা কুমার মৃদুল  দাস জানান, দুর্ঘটনার শিকার শিশুটি হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পরে পরিবার তাকে নিয়ে চলে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION