মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে- এস এম জিলানী গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শামুকের খোঁজে বিলজুড়ে মানুষ, নিঃশেষের পথে জলজ জীববৈচিত্র্য|সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী

বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬.২৭ পিএম
  • ২৭ Time View
35

কোটালীপাড়া প্রতিনিধিঃ

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, “আমরা পুত্রসন্তানদের যেভাবে যত্ন নিই, ঠিক একইভাবে কন্যাশিশুদেরও যত্ন নিতে হবে। শিক্ষা, খেলাধুলা ও চাকরির ক্ষেত্রে ছেলেদের পাশাপাশি আমাদের কন্যাসন্তানেরাও সমানতালে এগিয়ে যাচ্ছে। তাই সন্তানদের বাল্যবিবাহ বা শিশুবিবাহ রোধে আমাদের কাজ করতে হবে।

বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধি প্রতিরোধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাল্যবিবাহের বিষয়ে কোনো ছাড় নেই। খবর পেলেই আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে।”

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে এস এম জিলানী জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এর আগে কন্যাশিশুদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর উপজেলার আরডিএ হলরুমে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন এস এম জিলানী। এ সময় তিনি বলেন, “কোটালীপাড়া-টুঙ্গিপাড়ায় আমাদের সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। এই পূজায় যাতে কোনো ধরনের অঘটন না ঘটে, সে জন্য আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।”

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION