শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাঠের লড়াইয়ে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, কবে কার খেলা? টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজের আগমনে নতুন পরিচিতি আনভীর স্টেডিয়ামের গোপালগঞ্জে দরজা ভেঙ্গে নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা সিটি ক্লাব গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ পুলিশ সদস্য দুই বাংলাদেশির প্রাণ রক্ষা হলো না, দূতাবাসের উদ্যোগ কতটা কার্যকর ছিল? দুর্নীতির লাগাম টানতে বদলি ও পদায়নে লটারি পদ্ধতি লক্ষ্মীপূজা ঘিরে গোপালগঞ্জে জমজমাট প্রতিমার হাট, বেচাকেনায় ব্যস্ত মৃৎশিল্পীরা বাংলাদেশ ফুটবল লিগ! সৈয়দ আলী রেজার জোড়া গোলে আবাহনীকে হারিয়ে ব্রাদার্স ইউনিয়নের প্রথম জয় গোপালগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে সরব সম্ভাব্য প্রার্থীরা, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ পুলিশ সদস্য

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫.৫৩ পিএম
  • ২২ Time View
31

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকার খেয়াঘাট বুড়িমার গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় টহল পুলিশের একটি দল মিছিলে বাধা দিতে গেলে মিছিলকারীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে গাড়ির কাচ ভাঙচুর করা হয়। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয় বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION