রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ১২৮৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার গোপালগঞ্জে নবপত্রিকা স্নানে শুরু মহাসপ্তমীর পূজা গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাত হারালেন এক ব্যক্তি বসুন্ধরা গ্রুপের সহায়তায় বদলে যেতে পারে ১০০ নারীর জীবন আইসিসিবিতে গাড়ি কেনাবেচার পাশাপাশি কৃষি ও মেরিটাইম প্রযুক্তির প্রদর্শনী গোপালগঞ্জে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশুর প্রযুক্তি দেখতে ও গাড়ি কিনতে আইসিসিবিতে দর্শনার্থীদের ভিড় গোপালগঞ্জে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে ১,২৮৮ পূজামণ্ডপ, মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পুনর্বিবেচনার আহ্বান খেলাপি ঋণ আদায়ে নীতি সহায়তা, ব্যাংকের গ্রাহকদের ঝুঁকি বেশি

গোপালগঞ্জে ১২৮৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০.৩৬ পিএম
  • ২৮ Time View
36

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।আজ শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর রাতে জেলা শহরের বাজার যুব সংঘ, সাহাপাড়া মৈত্রী সংঘ, পোস্ট অফিস রোডের শিল্পী সংঘ, উদয়ন রোডের উদয়ন সংঘ ও খাটরা সার্বজনীন কালীবাড়িসহ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন তাঁরা। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ ও পূজা দেখতে আসা ভক্তদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, গোপালগঞ্জ জেলার ১ হাজার ২৮৮টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কোথাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নজরদারি করছে।

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো দুষ্কৃতকারী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য বিজিবি, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা দল গঠন করা হয়েছে।তিনি আশা প্রকাশ করেন, আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলি বিশ্বাসসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION