সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭ গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত টুঙ্গিপাড়ায় ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠন গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২.৫১ পিএম
  • ১৩ Time View
16

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মিছিল ও কেক কাটার কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব ঘটনায় এখন পর্যন্ত সংগঠনটির সাত নেতাকর্মীকে আটক করে জেল হাজতে পাঠিয়ে পুলিশ।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া, গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার এলাকা এবং শহরের আবু সাঈদ সড়কে মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও কেক কাটার খবর পাওয়া গেছে। পরে এসব কর্মসূচির ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে, গত রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION