শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন -এমপি এস এম জিলানী গোপালগঞ্জে কলেজছাত্র হত্যার মামলার আসামি গ্রেপ্তার আইসিসিবিতে তিন আয়োজনের মিলনমেলা, ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন নির্ধারিত সময়ের আগেই ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ জমকালো আয়োজনে চালু হলো বসুন্ধরা সুপার গলফ সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১০ কোটি টাকার সেতুর ঢালাইয়ে রডের বদলে বাঁশ! বাসাইলে কর্মকর্তা সাময়িক বরখাস্ত শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ গোপালগঞ্জজুড়ে |১২৮৮ মন্ডপে প্রস্তুতি রামপুরা খালের ওপর আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ চালু

গোপালগঞ্জে কলেজছাত্র হত্যার মামলার আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২.৩২ পিএম
  • ২ Time View
3

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে কলেজছাত্র জুবায়ের ভূঁইয়া হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি স্বপন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি।আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এসআরবি কাশিয়ানীর ভাটিয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ এএসপি অর্ণিবান দাস ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে সদর উপজেলার পুখুরিয়া এলাকায় একদল দুর্বৃত্ত গোপালগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহত জুবায়ের ভূঁইয়ার বাবা রমজান আলী ভূঁইয়া বাদী হয়ে সাতজনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও এসআরবি বিভিন্ন কৌশলে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি স্বপন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর আজ শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION