রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠন গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ‘বিশু গ্যাং’ প্রধান আটক বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে আছে: মীর শাহে আলম প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন -এমপি এস এম জিলানী গোপালগঞ্জে কলেজছাত্র হত্যার মামলার আসামি গ্রেপ্তার আইসিসিবিতে তিন আয়োজনের মিলনমেলা, ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন নির্ধারিত সময়ের আগেই ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ

গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১.২৮ পিএম
  • ১৭ Time View
47

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে কলেজছাত্র জুবায়ের ভূঁইয়াকে (২২) পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে জুবায়ের ভূঁয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে পরিবারের সদস্য ও এলাকাবাসী মানববন্ধন করেন। এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে নিহত জুবায়েরের মা মাফুজা বেগম, খালাতো বোন মরিয়ম বেগম, চাচা নবির হোসেন ভূঁইয়া, সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সালাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়িয়ে গ্রামের বাড়ি ফেরার পথে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করা হয়।জুবায়ের একই ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে এবং গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় গত শুক্রবার নিহতের বাবা রমজান ভূঁইয়া বাদী হয়ে সাতজনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি স্বপন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ ও এসআরবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION