বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রামপুরা খালের ওপর আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ চালু গোপালগঞ্জে অনার্স পড়ুয়া শিক্ষার্থী প্রতিপক্ষের হামলায় নিহত গণশুনানিতে মানুষের কথা শুনে তাৎক্ষণিক সমাধানে গাজীপুরের ডিসি গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ৬,৫৪৪ সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল, উৎপাদন হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি দুধেল গাভী এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে- কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে’দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ কাশিয়ানীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০ গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

গোপালগঞ্জে অনার্স পড়ুয়া শিক্ষার্থী প্রতিপক্ষের হামলায় নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২.৫২ পিএম
  • ১১ Time View
17

কালের খবর ডেক্সঃ 

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক অনার্স পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জোবায়ের সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি লালমিয়া সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নাম প্রকাশে অনেচ্ছুক এলাকার এক যুবক জানিয়েছেন,নিহত জোবায়ের সাথে সোহেল মোল্লার বেশ কিছুদিন মেয়েলি বিষয় নিয়ে ঝামেলা চলছিল।এই নিয়ে দুইজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি ছিল।আজ জোবায়েরকে মারপিট করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচা মোঃ হামিম ভূঁইয়া ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পুখুরিয়া এলাকা থেকে প্রাইভেট পড়িয়ে বাড়ি ফিরছিলেন জোবায়ের। পথিমধ্যে শহিদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে কিছু সময় চিকিৎসাধীন থাকার পর দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হামলার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ওসি বলেন, বিভিন্ন ধরনের তথ্য আসছে।ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION