সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত টুঙ্গিপাড়ায় ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠন গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ‘বিশু গ্যাং’ প্রধান আটক বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে আছে: মীর শাহে আলম

গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০.৩৯ এএম
  • ৪ Time View
6

কালের খবরঃ

গোপালগঞ্জে মধুমতী নদীর শাখা খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর (প্রায় ৩৫) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সদর উপজেলার উরফি ইউনিয়নের বাড়াইল গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত মধুমতী নদীর শাখা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে স্থানীয় এক রাখাল খালে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে মরদেহটি মধুমতী নদী থেকে ভেসে ওই শাখা খালে এসে থাকতে পারে। তবে লাশ পচে যাওয়ার কারনে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তারপরও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে । এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION