বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে আটাবোঝাই ট্রাক বসতঘরে উল্টে পড়ায়, ঘুমন্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ মুন্সীসহ ৪১ নেতার পদত্যাগ গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু পেটে লুকিয়ে ২,৩০০ পিস ইয়াবা পাচারের চেষ্টা, গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাবের জালে কারবারি ধরা পুলিশ আসার খবর পেয়ে পাটাতনের কোণায় লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ২.৫৩ পিএম
  • ২৪ Time View
46

মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের মিরারডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৫৬টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। আজ বুধবার (৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

মুকসুদপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, জব্দ করা ৫৬টি নিষিদ্ধ চায়না দুয়ারী জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার রোধে জব্দকৃত জালগুলো তাৎক্ষণিকভাবে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযান চলাকালে গ্রামপুলিশের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উপজেলা মৎস্য বিভাগ জানায়, প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা, মাছের অবাধ প্রজনন নিশ্চিত করা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION