টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকা কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।প্রশাসনের পক্ষ থেকে সমাধি কমপ্লেক্স ও আশপাশের এলাকায় বাড়তি নজরদারি অব্যাহত রয়েছে। কোনো দুর্বৃত্ত, আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক যাতে সমাধি প্রাঙ্গণে প্রবেশ করে নাশকতা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।টুঙ্গিপাড়া থানার পরিদর্শক( ওসি) মোঃ আইয়ুব আলী বলেন, আমরা শতর্ক অবস্থানে রয়েছি। সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় প্রতিদিনের মত আজও পুলিশ পাহারা রয়েছে। এখন পর্যন্ত কোন মিটিং মিছিল বা প্রতিষ্ঠাকার্ষিকীর কোন কর্মসূচী পালনের খবর আমরা জানতে পারিনি।
Design & Developed By: JM IT SOLUTION