রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭.৩৩ পিএম
  • ৫৩ Time View
71

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযানে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারি জাল উদ্ধার করে তা অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।আজ বুধবার (১৭ জুন) দিনভর উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নের হরিনাহাটি গ্রামে স্থানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযান চলাকালে চায়না জাল ব্যবসায়ী সালাম গাজী ও হারুন গাজীর বাড়ি থেকে আনুমানিক দুই লক্ষ টাকা মূল্যের ১৬৪ পিস নিষিদ্ধ ঘোষিত চায়না জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বর এবং শিল্পকলা একাডেমি মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের উপস্থিতিতে উদ্ধারকৃত জালগুলোতে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. শাহজাহান সিরাজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষ্ণুপদ মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, দেশীয় মাছের প্রজনন, জলজ সম্পদ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা জানান, অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা উচিৎ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION