রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন -এমপি এস এম জিলানী গোপালগঞ্জে কলেজছাত্র হত্যার মামলার আসামি গ্রেপ্তার আইসিসিবিতে তিন আয়োজনের মিলনমেলা, ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন নির্ধারিত সময়ের আগেই ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ জমকালো আয়োজনে চালু হলো বসুন্ধরা সুপার গলফ সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১০ কোটি টাকার সেতুর ঢালাইয়ে রডের বদলে বাঁশ! বাসাইলে কর্মকর্তা সাময়িক বরখাস্ত শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ গোপালগঞ্জজুড়ে |১২৮৮ মন্ডপে প্রস্তুতি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কঠোর নিরাপত্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১.০৪ পিএম
  • ৯৬ Time View
120

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকা কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।প্রশাসনের পক্ষ থেকে সমাধি কমপ্লেক্স ও আশপাশের এলাকায় বাড়তি নজরদারি অব্যাহত রয়েছে। কোনো দুর্বৃত্ত, আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক যাতে সমাধি প্রাঙ্গণে প্রবেশ করে নাশকতা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।টুঙ্গিপাড়া থানার পরিদর্শক( ওসি) মোঃ আইয়ুব আলী বলেন, আমরা শতর্ক অবস্থানে রয়েছি। সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় প্রতিদিনের মত আজও পুলিশ পাহারা রয়েছে। এখন পর্যন্ত কোন মিটিং মিছিল বা প্রতিষ্ঠাকার্ষিকীর কোন কর্মসূচী পালনের খবর আমরা  জানতে পারিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION