রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

গোপালগঞ্জে শুরু হলো তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১.৫৮ পিএম
  • ৭০ Time View
85

কালের খবরঃ

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে গোপালগঞ্জে আজ মঙ্গলবার (১৯ মে) থেকে তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা” শুরু হয়েছে। মেলা আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে চলবে। এবারের প্রতিপাদ্য “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।

ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন। গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণেও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গেপালগঞ্জ অংশের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কৌশিক আহমেদ এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলি বিশ্বাস বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন সময়ে পেন্ডিং এলএ কেসের চেক ও সই-মহুরী পর্চা সেবা গ্রহীতাদের মাঝে বিতরণ করেন। এছাড়া জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে সদর উপজেলা ভূমি অফিস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং জেলা প্রশাসকের নেতৃত্বে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন সম্পন্ন হয়।

মেলার মাধ্যমে নাগরিকরা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি, ভূমি মন্ত্রণালয় সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, অনলাইনে মৌজা ম্যাপের জন্য আবেদনসহ নানা সেবা তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারছেন। সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শও দেওয়া হচ্ছে।

এছাড়া জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া. মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী মেলা থেকে এসব উপজেলার নাগরিকরা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি,  ভূমি মন্ত্রণালয় সার্ভিস পোর্টাল-এ রেজিস্ট্রেশন, অনলাইনে মৌজা ম্যাপের জন্য আবেদনসহ  নানা বিষয়ে তাৎক্ষনিক সুবিধা পাবেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION