শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থী রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু মাদারীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের জন্য মতবিনিময় সভা কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের চলমান প্রকল্পের কোন কাজ বন্ধ হবে না- এমপি ডাঃ কে.এম বাবর ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬, ৬.০৮ পিএম
  • ৪ Time View
5

কালের খবরঃ

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল  সভাপতি এস এম জিলানী বলেছেন,বাংলাদেশকে মেধাশূণ্য করে দেওয়ার চক্রান্তে পার্শ্ববর্তী একটি দেশের পরামর্শে গত ১৭ বছরে শিক্ষার মানকে ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত সেই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার গত তিন মাসে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ শনিবার (২৩ মে) বিকেলেগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিক এডহক কমিটির পরিচিতি ও মাদক প্রতিরোধে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।এ জন্য আমি কোটালীপাড়ায় ‘আলোকিত কোটালীপাড়া’ নামে একটি সংগঠন গড়ে তুলতে চাই।এই সংগঠনে রাজনৈতিক সামাজিক সংগঠন পর্যায়ের সকল ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এস এম জিলানী বলেন, শিক্ষার মান উন্নয়ন ও মাদক প্রতিরোধে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সমন্বয় থাকতে হবে।শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয় থাকলে এলাকার শিক্ষার মান উন্নয়ন ঘটবে।আপনারা আমাকে সহযোগিতা করুন, আমি আমার জীবনের সবটুকু দিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো।

নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের  অধ্যক্ষ হুমায়ুন কবীর তালুকদারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃহাবীবুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম হাওলাদারসহ রাজনৈতিক- সামাজিক ব্যক্তিবর্গ ও শিক্ষক,শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION