বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৬৭৮ কোটি টাকার স্বর্ণ-হীরা কেনাবেচা, তদন্তের মুখে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি বসুন্ধরা পূজামণ্ডপের পাশে ডিএনসিসি, প্রশাসকের ব্যক্তিগত তহবিল থেকেও অনুদান তারেক রহমানের রাজনীতিতে বদলের হাওয়া, গুরুত্ব পাচ্ছে জবাবদিহি গোপালগঞ্জে রাতে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত অন্তত ৩০ ৬৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি গ্রেপ্তার আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবি, এবার ওয়েস্ট ইন্ডিজের অপেক্ষা গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহা অষ্টমী পূজা উদ্যাপন কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত ১০০ ফিট সড়কের ৯০ ফিটই দখলে, দেখার কি কেউ নেই? বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে স্থায়ী জায়গা করে নিচ্ছে এবিজি স্পোর্টস সিটি

দেশ ও জাতির কল্যাণ কামনা করে গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১১.৫৯ এএম
  • ১৪৫ Time View
172

কালের খবরঃ

দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উমহাসহ আরব বিশ্বের জনগনের জন্য দোয়া চেয়ে গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদ ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। এ ঈদের জামাতে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সাধারন মুসল্লীরা অংশ নেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উমহাসহ আরব বিশ্বের জনগনের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ।এরপর ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায় গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন মসজিদে এবং সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাত উপলক্ষ্যে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION