শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ১ নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬, ৩.০২ পিএম
  • ২৩ Time View
34

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়।নিহত নারী সীমা সরকার (৪০) পিরোজপুরের নাজিরপুর উপজেলার নৈলতলা গ্রামের সবুজ সরকারের স্ত্রী। আহত মোটরসাইকেল চালক মানিক সরকার (৩০) একই এলাকার নিরঞ্জন সরকারের ছেলে। তারা দুজন সম্পর্কে দেবর-বৌদি।আজ শনিবার সকাল ৯ টায় টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় কাভার্ডভ্যান চালক শামীম শেখ (৩৫) আটক করেছে পুলিশ।

এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, শনিবার সকালে মানিক সরকার  বৌদি সীমা সরকারকে নিয়ে মোটরসাইকেলে  পিরোজপুর থেকে রওনা হয়ে টুঙ্গিপাড়া হয়ে বরিশালের গৌরনদী যাচ্ছিলেন। তারা টুঙ্গিপাড়ার জোয়ারিয়া এলাকায় পৌঁছালে কোটালীপাড়ার মাঝবাড়ি থেকে ছেড়ে আসা একটি পন্যবাহী কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সীমা সরকার মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া মোটরসাইকেল চালক মানিক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সীমা সরকারকে মৃত ঘোষণা করেন। আহতকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের  উদ্ধার করে কাভার্ডভ্যান চালক শামীম শেখকে আটক করে। এঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION