কালের খবরঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গোপালগঞ্জে সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে ৫ বছর সময়কালে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান।আজ বুধবার (১ এপ্রিল) সড়ক ও জনপথ অধিদপ্তর গোপালগঞ্জ সড়ক বিভাগ চত্বরে বৃক্ষের চারা রোপন করে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
পরে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম, সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হাসান, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রথকভাবে সেখানে একটি করে বৃক্ষের চারা রোপন করেন।পরে দেশ ও জাতির কল্যাণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ দোয়া- মোনাজাত করা হয়।
এসময় প্রশাসন, পুলিশ সড়ক ও জনপথ অধিদপ্তরের গোপালগঞ্জ সড়ক জোন, সার্কেল এবং বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে সরকার ৫ বছরে ২৫ কেটি বৃক্ষ রোপনের অঙ্গীকার করেছিল । এজন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে বৃক্ষ রোপনের টার্গেট দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আমরা এ কর্মসূচী শুরু করেছি। গোপালগঞ্জ সড়ক জোন থেকে চলতি বছরে জেলার বিভিন্ন সড়কে ১৫ হাজার বৃক্ষ রোপন করা হবে । আগামী মে-জুনের মধ্যে এসব বৃক্ষ রোপন সম্পন্ন করা হবে। সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে ১৫ থেকে ২০ প্রজাতির বৃক্ষের চারা রোপণের জন্য সরবরাহ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান বলেন, এ কর্মসূচীর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে । প্রকৃতি সবুজায়ন হলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করা সম্ভব হবে বলে এ কর্মকর্তা জানান।
Design & Developed By: JM IT SOLUTION