কালরে খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতেএই অভিযান পরিচালনা করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাটগাতী বাজারের মেসার্স কালিপদ সাহা এন্টার প্রাইজের মালিক বিশ্বজিৎ সাহা ও গোবিন্দ সাহাকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
তিনি সাংবাদিকদের বলেন, পাটগাতী বাজারের ব্যবসায়ী দুইভাই বিশ্বজিৎ সাহা ও গোবিন্দ সাহা অবৈধভাবে চারহাজার ৫০০ লিটার ডিজেল তেল মজুদ ও সমপরিমান ডিজেল বেশি দামে বিক্রি করেছিলো। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়া যায়। পওে তথ্য প্রমাণের ভিত্তিত্বে অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিচারক আল-আমিন হালদার আরো বলেন, মজুদ থাকা ৪৫০০ লিটার ডিজেল তেল জনপ্রতি ৫ লিটার করে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। যদি ঐ ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি না করে তাহলে আরো কঠোর আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। খোলা বাজারে জ্বালানি তেলের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি
Design & Developed By: JM IT SOLUTION