রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোপালগঞ্জের কাশিয়ানীতে বিপুল পরিমান মাদকসহ মদাক ব্যবসায়ী গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে – এস এম জিলানী কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এই মাসেই গোপালগঞ্জ- ঢাকা ট্রেন চালু হবে – ডাঃকেএম বাবর-এমপি কোটালীপাড়ায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত। দুই মাদকসেবী সাজা দিলেন ইউএনও কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধ। দুই পক্ষের সংঘর্ষে নারী সহ আহত-১0 গোপালগঞ্জে তেল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৫.৩৭ পিএম
  • ২১ Time View
41

কালের খবরঃ

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে শিশুদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১২ এপ্রিল)  সকাল ১০টায় গোপালগঞ্জ শিশু একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়স ও শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের সৃজনশীলতা ও নান্দনিক প্রতিভার পরিচয় তুলে ধরেছে।

প্রতিযোগিতায় চারটি বিভাগে প্রায় ১৫০ জন শিশু কিশোর অংশগ্রহণ করে। শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিষয় ছিল উন্মুক্ত, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল ‘গ্রাম্য মেলা’, এবং সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বৈশাখী মেলা এবং বৈশাখী শোভাযাত্রা’ বিষয় নির্ধারণ করা হয়। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্যও উন্মুক্ত বিভাগ রাখা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং মনোমুগ্ধকর চিত্রকর্ম প্রদর্শন করা হয়।

গোপালগঞ্জ শিশু বিষয়ক কর্মকর্তা মো: শাহিন উদ্দিন জানান, “এ ধরনের প্রতিযোগিতা শিশুদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে সহায়তা করে।”

প্রতিযোগিতা শেষে বিচারকদের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। আগামী পহেলা বৈশাখে জেলা প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

এক্ষেত্রে প্রতিটি বিভাগে বিজয়ী ৩ জনসহ অংশগ্রহণকারী সকল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে পুরস্কৃত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION