কাশিয়ানী প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় মমতাজ বেগম (৪৫) নামে এক দরিদ্র নারী নিহত হয়েছেন।গত সোমবার (০৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মমতাজ বেগম কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের রহমান কাজীর স্ত্রী।গত সোমবার দিবাগত রাতে দমকা হওয়ায় বয়ে যায়। এসময় মমতাজ বেগম ঢাকা-খুলনা মহাসড়ক থেকে পাতা কুডানোর সময় দ্রুতগামী একটি গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল...
64
কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় মমতাজ বেগম (৪৫) নামে এক দরিদ্র নারী নিহত হয়েছেন।গত সোমবার (০৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মমতাজ বেগম কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের রহমান কাজীর স্ত্রী।গত সোমবার দিবাগত রাতে দমকা হওয়ায় বয়ে যায়। এসময় মমতাজ বেগম ঢাকা-খুলনা মহাসড়ক থেকে পাতা কুডানোর সময় দ্রুতগামী একটি গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।