শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ!ময়নাতন্তের জন্য লাশ মর্গে ৪০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোবিপ্রবিতে ২দিন ব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে বাড়ছে নদীভাঙন, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়!জিওব্যাগে প্রতিরক্ষার চেষ্টা কাশিয়ানীতে নকল বিড়ি তৈরি ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোপালগঞ্জের দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২.৫৭ পিএম
  • ২৯৫ Time View
347

কালের খবরঃ

নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলা নববর্ষকে বরণ করা হচ্ছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় গোপালগঞ্জ শহরের পৌরপার্কে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ পালনের কর্মসূচী শুরু করা হয়।পরে সেখানে “এসো হে বৈশাখ”গান গেয়ে পহেলা বৈশাখকে বরন করে নেয়া হয়।এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সংগঠনের শিল্পীরা পরিবেশন করে সংগীত, নৃত্য ।এছাড়া শিশু একাডেমির আয়োজনে চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।

পরে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের নেতৃত্বে সকাল পৌনে ৯টায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, বিশেষ অতিথি ছিলেন,পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান,  জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  অমিত কুমার দেবনাথ।

এছাড়াও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংস্কৃতিক সংগঠন, গনমাধ্যম কর্মি ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।পরে পৌর পার্কের অনুষ্ঠিত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্ধোধন করেন অতিথিবৃন্দ।এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনভর নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরন করে নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION