মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোপালগঞ্জের কাশিয়ানীতে বিপুল পরিমান মাদকসহ মদাক ব্যবসায়ী গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে – এস এম জিলানী কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এই মাসেই গোপালগঞ্জ- ঢাকা ট্রেন চালু হবে – ডাঃকেএম বাবর-এমপি কোটালীপাড়ায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত। দুই মাদকসেবী সাজা দিলেন ইউএনও

গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮.২৪ পিএম
  • ৭৪ Time View
97

কালের খবরঃ
গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখার দায়ে ইব্রাহীম গাজী নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ সোমবার (১৩ এপ্রিল)সন্ধ্যায় জেলা শহরের কুয়াডাঙ্গা আলামিন মোটরস এ অভিযান চালিয়ে ৩৪৫ লিটার জ্বালানী তেল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত তেলের মধ্যে রয়েছে তিন’শ লিটার ডিজেল, ৪০ লিটার পেট্রোল ও ৫ লিটার অকটেন, যার বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপন স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আলামিন মোটরস-এর মালিক ইব্রাহীম গাজীকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৪ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপন সাংবাদিকদের বলেন, ওই ব্যবসায়ী অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী মজুদ করেছেন, যা পরিবেশের জন্য ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিত্বে এই প্রতিষ্ঠানে অভিযান চালায়ে ৩৪৫ লিটার জ্বালানী তেল উদ্ধার করা হয় এবং ওই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলায় জ্বালানী তেল সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে, বলেন বিচারক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION