বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ৬,৫৪৪ সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল, উৎপাদন হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি দুধেল গাভী এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে- কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে’দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ কাশিয়ানীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০ গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা পত্রিকায় বিজ্ঞপ্তি নেই, পরীক্ষা নেই—ইসলামী ব্যাংকে হাজারো নিয়োগ মুকসুদপুরে বাস-কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭

গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭.২১ পিএম
  • ১২১ Time View
142

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ 

গোপালগঞ্জে ঔষধের প্যাকেটের ভিতরে স্যাম্পল রেখে বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানানো ও মূল্য তালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।আজ সোমবার বেলা ১২ টায় গোপালগঞ্জের ঘোনাপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলার সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম।তিনি বলেন, ঔষধের প্যাকেটের ভিতরে স্যাম্পল রেখে বিক্রির অপরাধে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারের মোল্লা মেডিকেল হলকে ৫ হাজার ও  অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরীর অপরাধে একই বাজারের মুন্না সুইটসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় মূল্য তালিকা না থাকায় ইমরান ফল ঘর কে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান গোপালগঞ্জ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION