বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত, আহত -০১ শান্তি ও মানবকুলের মঙ্গল কামনায় গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কন্ঠে হরিলিলামৃত পাঠ গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড কাশিয়ানীতে র‌্যাবের হাতে ২২৫ বোতল ভারতীয় কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওড়াকান্দিতে চলছে বারুনী মেলা ও স্নানোৎসব

গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১২.৪২ পিএম
  • ২৪ Time View
35

কালের খবরঃ
গোপালগঞ্জে অসহায় দরিদ্র পরিবারের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭৮টি পরিবারের মাঝে ব্যাটারীচালিত ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) সকালে সদর উপজেলার বলাকৈড় গ্রামে মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এইসব ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
দেশের খ্যাতিসম্পন্ন বক্তা মাওলানা নাসির উদ্দিন ২৮ জন ভ্যান চালকের হাতে ভ্যানের চাবি তুলে দেন এবং ফাউন্ডেশনের পরিচালকগণ অপর ৫০ জন অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।
এ সময় মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, জেকে পলিমার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সিকদার কামাল, ব্যবসায়ী পাশান সিকদার, জেকে পলিমার ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, ম্যানেজার মানব-সম্পদ মোঃ কুতুব উদ্দিন, ব্যবসায়ী জোবায়ের রায়হান শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ সময় মাওলানা নাসির উদ্দিন ভ্যান চালকদের সততার সঙ্গে যাত্রীদের সাথে ভালো ব্যবহার করে হালাল রুজি উপার্জনের আহ্বান জানান এবং নিয়মিত নামাজ পড়ার তাগিদ দেন। এ সময় তিনি মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশন কর্তৃক অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের কর্মসংস্থান সৃষ্টি, বিনামূল্যে আল-খিদমাহ পানি সেবা, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে শরিক হওয়ার প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যত কার্যক্রমে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান সিকদার কামাল বলেন, মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশন একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। এবং তাদের কর্মসংস্থান সৃষ্টি করছে এবং ভবিষ্যতেও এসব কার্যক্রম চালিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION