বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আপনারা ভোট দিয়ে আমার সাহস বাড়িয়ে দিয়েছেন-এস এম জিলানী গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের অনুদানের চেক বিতরণ কোটালীপাড়ায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ৪০০ কেজি মাংস মাটির নিচে । ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে নিভে গেল এক সুরের প্রদীপ ঘরের আলো সহযোগীতা পেলে কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলতে চাই – এস এম জিলানী গোপালগঞ্জে হিন্দু মুসলমান সমান সুযোগ ভোগ করবে।এমপি ডাঃ কে এম বাবর টুঙ্গিপাড়া হাসপাতালোর পাঁচ কনসালটেন্ট অনিয়মিত, বঞ্চিত রোগীরা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

কোটালীপাড়ায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ৪০০ কেজি মাংস মাটির নিচে । ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ২.৩৩ পিএম
  • ৩১ Time View
46

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ী আলী আকবর গাজীকে জরিমানা এবং ৪০০ কেজি গরুর মাংস জব্দ করে মাটি চাপা দেয়া হয়েছে।এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহ আদালত পরিচালনা করেন।

গতকাল বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে কোটালীপাড়া উপজেলা সদরের পৌর মার্কেটের মাংস ব্যবসায়ী আলী আকবর গাজীর দোকানে অভিযান চালিয়ে এসব পদক্ষেপ নেওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিরাজ হোসেন ও কোটালীপাড়া থানার পুলিশ সদস্যরা এই অভিযানে উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আলী আকবর গাজী অসুস্থ এবং মরণাপন্ন গরুর মাংস বিক্রি করে লাভবান হচ্ছিলেন, ফলে ক্রেতারা প্রতারিত হচ্ছিলেন। এ ছাড়া প্রাণিসম্পদ বিভাগের, স্যানিটারী ইন্সপেক্টর ও পৌরসভা কর্মকর্তাদের অবহেলায় মাংস ব্যবসায়ীরা মরা গরুর মাংস বিক্রি করতে পারছেন। নিয়ম অনুযায়ী, গরু বাজারে নিয়ে আসার আগে ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করতে হয় এবং পৌরসভা কর্মকর্তার তদারকি থাকতে হয়, তবে ব্যবসায়ীরা এসব নিয়ম এড়িয়ে গরু জবাই করে মাংস বাজারে বিক্রি করেন।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিরাজ হোসেন জানান, বুধবার একটি গরু কীটনাশক মিশ্রিত ঘাস খেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং পরে মরণাপন্ন গরুটি তাড়াহুড়ো করে জবাই করা হয়। সে মাংস ব্যবসায়ী আলী আকবর গাজী তার দোকানে ফ্রিজে মজুদ করেছিলেন। অভিযোগ পাওয়ার পর, মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং গরুর মাংস মাটি চাপা দিয়ে ফেলা হয়।

এ ঘটনায় উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে, যাতে ভবিষ্যতে অসুস্থ বা রোগাক্রান্ত গরু জবাই ও বিক্রি বন্ধ করা যায়।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION