সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাশিয়ানীতে র‌্যাবের হাতে ২২৫ বোতল ভারতীয় কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৬.০১ পিএম
  • ৯৫ Time View
111

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক দু’টি অভিযান চালিয়ে ভারতীয় ১৭৬ বোতল উইনসেরেক্স কাশি সিরাপ ও ৪৯ বোতল ইস্কুফ সিরাপসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প। আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনায় মধুমতি সেতু টোল প্লাজার কাছ থেকে এসব মাদকসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার নিসার আলীর ছেলে মোঃ আমান উল্লাহ (২১), একই উপজেলার মিজানুর রহমানের ছেলে মোঃ ইলিয়াস নূর (৩৪), শেখ আব্দুল হাকিমের ছেলে চালক শেখ আশিকুর রহমান (৩৫) ও এমদাদুল হকের ছেলে মোঃ সামি উল্লাহ (৩২)।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-০৬ জানায়, প্রাইভেটকারে করে মাদকের একটি চালান সাতক্ষীরা থেকে ঢাকায় যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুমতি সেতু টোল প্লাজার কাছে অবস্থান নেয় র‌্যাবের একটি দল। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৭৬ বোতল উইনসেরেক্স কাশি সিরাপ জব্দ করা হয়। পরে প্রাইভেটকারে থাকা তিন মাদক ব্যবসায়ী মোঃ আমান উল্লাহ, মোঃ ইলিয়াস নূর ও শেখ আশিকুর রহমানকে ভিারতীয় কাশির সিরাপসহ আটক করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন পালিয়ে যায়।
‍র‌্যাব আরো জানায়, একই সময়ে একটি মোটরসাইকেলে করে সাতক্ষীরা ৪৯ বোতল ইস্কুফ সিরাপ নিয়ে ঢাকায় যাচ্ছিল মাদক ব্যবসায়ী মোঃ সামি উল্লাহ। এসময় তাকে ৪৯ বোতল ইস্কুফ সিরাপসহ  আটক করা হয়।  উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত চারকে অভিযুক্ত করে কাশিয়ানী থানায় মামলা করে মালামালসহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে বিকেলে কাশিয়ানী থানাপুলিশ আটকৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION