বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আপনারা ভোট দিয়ে আমার সাহস বাড়িয়ে দিয়েছেন-এস এম জিলানী গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের অনুদানের চেক বিতরণ কোটালীপাড়ায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ৪০০ কেজি মাংস মাটির নিচে । ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে নিভে গেল এক সুরের প্রদীপ ঘরের আলো সহযোগীতা পেলে কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলতে চাই – এস এম জিলানী গোপালগঞ্জে হিন্দু মুসলমান সমান সুযোগ ভোগ করবে।এমপি ডাঃ কে এম বাবর টুঙ্গিপাড়া হাসপাতালোর পাঁচ কনসালটেন্ট অনিয়মিত, বঞ্চিত রোগীরা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ১৬ মার্চ ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে ১০ লাখ মতুয়ার স্নানোৎসব

আপনারা ভোট দিয়ে আমার সাহস বাড়িয়ে দিয়েছেন-এস এম জিলানী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫.২৩ পিএম
  • ২০ Time View
30

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জ—৩ (কোটালীপাড়া—টুঙ্গিপাড়া) আসনের নব—নির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয়  সভাপতি এসএম জিলানী বলেছেন,আপনারা ভোট দিয়ে আমাকে ঋনি করেছেন,সম্মানিত করেছেন,সাহসি করেছেন।যার কারনে আমি মন্ত্রীদের কাছে গেলে বুক ফুলিয়ে সাহসের সাথে আমার এলাকার উন্নয়নে কথা বলতে পারি। আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করায় আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই।আর এ জন্য আমি আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই।আমি শুধু আপনাদের একটু সহযোগিতা চাই।আপনাদের সহযোগিতা পেলে এই কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে একটি মাদক মুক্ত, আধুনিক কোটালীপাড়া গড়ে তুলবো।

আজ বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে উত্তর হাজরা বাড়ি মন্দির চত্ত্বরে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন,নির্বাচনের আগে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে,সনাতনী ভাই-বোনেরা যাতে বিনা বাধায় নির্বিঘ্নে শত ভাগ নিরাপত্তার মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে আমি সে জন্য কাজ করবো।আমি আজকেও আপনাদের কথা দিয়ে যাচ্ছি,আপনারা আমাকে যখন স্মরণ করবেন আমি তখনই আপনাদের কাছে ছুটে আসবো।আপনারা নির্ভয়ে আনন্দমূখর পরিবেশে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন।

এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন,প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক আমাকে কথা দিয়েছেন, কোটালীপাড়া -টুঙ্গিপাড়ার উন্নয়নে তিনি আমাকে সকল ধরনের সহযোগিতা করবেন।আপনারা আমাকে সহযোগিতা করুন। আমার পাশে থাকুন।আমি পর্যায়ক্রমে এলাকার শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগসহ সকল প্রকার উন্নয়ন করবো।

ফ্যামিলি কার্ডের বিষয়ে বলতে গিয়ে এস এম জিলানী বলেন,পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।আর এই কার্ড বিতরণের জন্য কাউকে কোন প্রকার টাকা দেওয়া লাগবে না। কার্ড বিতরণে আপনারা কাউকে কোন প্রকার টাকা দিবেন না। যতি কেউ টাকা দাবি করে তা হলে আমাকে জানাবেন।আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION