কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুবসমাজকে রক্ষায় মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (২৮ মার্) কোটালীপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের নদীর পশ্চিমপাড়ের জনগণ এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন। সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম, সমাজসেবক জলিল গাজী,মোশারফ মোল্লা, খলিল গাজী,জসিম বেপারী, এমদাদ আলী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,বর্তমানে কোটালীপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাদক সেবনকারির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।যার ফলে যুব সমাজ ধ্বংস হচ্ছে। তাই আমরা এলাকাবাসী এই পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে মাদক প্রতিরোধে কাজ শুরু করলাম।পর্যায় ক্রমে আমাদের এই কর্মসূচী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে চলবে।
Design & Developed By: JM IT SOLUTION