বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত, আহত -০১ শান্তি ও মানবকুলের মঙ্গল কামনায় গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কন্ঠে হরিলিলামৃত পাঠ

মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৫.৪৪ পিএম
  • ২৭ Time View
42

মুকসুদপুর প্রতিনিধিঃ
দ হোক সবার’ এ প্রতিপাদ্যে গোপালগঞ্জের মুকমুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে ফাউন্ডেশনের বাটিকামারী গ্রামের কার্যালয় চত্বরে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন অসহায় পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাওর চাল, চিনি, সেমাই, তেল, পেঁয়াজ, সাবান, আলু ও গুড়া দুধ।
ঈদের আগে ঈদ উপহার পেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর বাটিকামারী গ্রামের মালেকা বানু, বাহারা গ্রামের ছমিরন বেগম, মহারাজপুর গ্রামের আবুল হোসেন, বণগ্রামের আলমগীর শেখ সন্তুষ্টি প্রকাশ করে ফাউন্ডেশনের এ উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, প্রতি বছর ফাউন্ডেশনের ঈদ সামগ্রী পেয়ে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ করতে পারি। ভালো খাবার খেতে পারি।
এ সময় ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো: আক্কাস আলী শেখ, উপদেষ্টা সাফায়েত হোসেন ঢালী, সিনিয়র সহ.সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ: খন্দকার মাহবুবুর রহমান (ইমন), সহ.সভাপতি রেজাউল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব সেলিম শেখ, সহ.সাধারণ সম্পাদক খায়রুল বাকী শরীফ, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নিরঞ্জন পাল, কার্যনির্বাহী কমিটির সদস্য আকমাল হোসেন হিরু, বজলুর রহমান, রোমান মিয়া, আক্তারুজ্জামান বাবলু, ইমরান হোসেন পলাশ, সুজন রায়, সাইফুল ইসলাম কায়েস, জুয়েল খন্দকার, জহিরুল, সফিকুল, ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: মোশাররফ হোসেন বলেন, “‘ইদ হোক সবার’ এ উদ্দেশ্যে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছর আমরা এ আয়োজন করে থাকি। এছাড়া একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে আমাদের ফাউন্ডেশন শিক্ষা বিস্তার, চিকিৎসা সেবা প্রদান ও সামাজিক উন্নয়নসহ মানবিক সব সেক্টরে এক দশক ধরে কাজ করে যাচ্ছে। সহ.সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলেন, “আমরা সবাইকে নিয়েই ইদ উদযাপন করতে চাই। সবার ঘরে ঘরে ঈদের আনন্দ থাকবে। এ প্রত্যাশায় প্রতিবছর আমরা ঈদ সামগ্রী বিতরণ করে যাচ্ছি। এটি আগামীতে অব্যাহত থাকবে।
সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম শেখ বলেন, “সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো। এটাই আমাদের প্রত্যাশা। আমাদের সদস্যরা পরিবার, সমাজ, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে অঙ্গীকারাবদ্ধ। এছাড়া এ কাজে সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। সবার সহযোগিতায় আমরা একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করব।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION