মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ১৬ মার্চ ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে ১০ লাখ মতুয়ার স্নানোৎসব মধুমতি নদীর জগে ওঠা চর; মিনি কক্সবাজার খ্যাতি! দর্শণার্থীদের ভীড় গোপালগঞ্জে দোল পূর্ণিমা ও হোলি উৎসব উৎযাপন কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদককে সংবর্ধনা তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে কার্পণ্য করবেন না-এসএম জিলানী গোপালগঞ্জে উচ্চ শিক্ষিত দুই সহোদর কুল চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন টুঙ্গিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিমুজ্জামান

মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৬.০৭ পিএম
  • ২১ Time View
26

মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই নারী দালালকে এক মাস করে কারাদন্ড দেয় হয়েছে। আজ মঙ্গলবার ( ৩ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে শেফালি আক্তার এবং সুমি আক্তার নামে ২ জন দালালকে তথ্য প্রমানসহ আটক করে এই সাজা দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন এবং মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আবুল হাছনাত এই ভ্রাম্যমান আদালত পরিচালনা কওে সাজা প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন সাংবাদিকদের বলেন, সম্প্রতি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম দেখা দিয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে এসেছিল এবং বিভিন্ন সূত্র থেকে মৌখিকভাবে অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিত্বে আকষ্মিকভাবে অভিযান পরিচালনা করে দুই নারী দালালকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী উভয়কে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পরে পুলিশ তাদের জেল হাজতে পাঠিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION