বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া হাসপাতালোর পাঁচ কনসালটেন্ট অনিয়মিত, বঞ্চিত রোগীরা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ১৬ মার্চ ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে ১০ লাখ মতুয়ার স্নানোৎসব মধুমতি নদীর জগে ওঠা চর; মিনি কক্সবাজার খ্যাতি! দর্শণার্থীদের ভীড় গোপালগঞ্জে দোল পূর্ণিমা ও হোলি উৎসব উৎযাপন কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদককে সংবর্ধনা তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে কার্পণ্য করবেন না-এসএম জিলানী গোপালগঞ্জে উচ্চ শিক্ষিত দুই সহোদর কুল চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন

টুঙ্গিপাড়া হাসপাতালোর পাঁচ কনসালটেন্ট অনিয়মিত, বঞ্চিত রোগীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২.৫১ পিএম
  • ২৬ Time View
32

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১ লাখ ১৪ হাজার ৪৮২ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটি ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হলেও বাড়েনি চিকিৎসকের সংখ্যা। যা আছে তার মধ্যে ঠিকমতো হাসপাতালে আসে না পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক। ফলে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে টুঙ্গিপাড়া সহ আশপাশের আরো বেশ কয়েক উপজেলার হাজার হাজার রোগী।
স্থানীয় বাসিন্দা ও রোগীদের অভিযোগ, টুঙ্গিপাড়া হাসপাতালে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক (জুনিয়র কনসালটেন্ট) থাকলেও নিয়মিত রোগী দেখেন না তারা। আসেন নিজেদের মনমতো।
সরজমিনে গত মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে হাসপাতালের দ্বিতীয় তলায় ২০৭ নম্বর কক্ষে প্রবেশ করেন অর্থোপেডিক চিকিৎসক (জুনিয়র কনসালটেন্ট) কাজী করিম নেওয়াজ। বেলা ১১টা ২০ মিনিটে ২০৬ নম্বর কক্ষের শিশু চিকিৎসক (জুনিয়র কনসালটেন্ট) ডাঃ আমামা আক্তারের কক্ষটি তালাবদ্ধ। পরে তাকে মোবাইলে কল দিলে ১১টা ৫০ মিনিটে নিজের কক্ষে আসেন তিনি। গাইনি চিকিৎসক (জুনিয়র কনসালটেন্ট) ডাঃ শিপ্রা নন্দীর কক্ষটিও তালাবদ্ধ। কারণ সপ্তাহে মাত্র ২ দিন টুঙ্গিপাড়া হাসপাতালে আসেন তিনি। সেই হিসেবে মাসে মাত্র ৮ দিন এসে তুলছেন পুরো মাসের বেতন। জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডাঃ মো. শাহজাহানের পোস্টিং টুঙ্গিপাড়া হলেও তিনি সব সময় থাকেন মুকসুদপুর। তাই তাকেও পাওয়া যায়নি। তবে এসব বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর আহমেদ অনিয়মিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনসালটেন্ট ১০টি ও জুনিয়র কনসালটেন্ট ১১টি সহ মোট ২১টি পদের বিপরীতে আছেন মাত্র ৫ জন জুনিয়র কনসালটেন্ট চিকিৎসক।
টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের রানা শেখ অভিযোগ করে বলেন, গত রবিবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়ে হাসপাতালে গিয়েও অর্থোপেডিক ডাক্তার দেখাতে পারিনি। পরে গোপালগঞ্জ গিয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে অন্য অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছি। এতে সময় আর টাকা দুটোই অপচয় হয়েছে।


এছাড়া চিকিৎসা নিতে আসা বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা গ্রামের আরাফাত হোসেন ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের আবু আমের বলেন, টুঙ্গিপাড়া হাসপাতাল আমাদের খুব কাছে। আমরা এ হাসপাতাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ করি। এখানে চিকিৎসকের সংখ্যা কম। তারপরও বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত আসেন না। অনেকসময় চিকিৎসকরা দুর্ব্যবহার করেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত থাকেন না। তাই আমরা ভালো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হই। তারা নিদৃষ্ট সময়ে হাসপাতালে আসেন না। আমাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।
একই দিন বেলা ১১টা ১০ মিনিটে আসার বিষয়ে টুঙ্গিপাড়া হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসক (জুনিয়র কনসালটেন্ট) ডাঃ কাজী করিম নেওয়াজ বলেন, ১ মাস হয়নি এখানে যোগদান করেছি। বেতন ভাতা নিয়ে দৌড়ঝাঁপ করতে গিয়ে আসতে একটু দেরি হয়েছে।
শিশু কনসালটেন্ট ডাঃ আমামা আক্তার বলেন, শরীর খারাপ থাকায় সময়মত আসতে পারিনি তাই দেরি হয়েছে। আর গাইনি চিকিৎসক ডাঃ শিপ্রা নন্দী, চক্ষু চিকিৎসক আবির মল্লিক ও জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডাঃ মোঃ শাহজাহানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি। এ কারণে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এসব বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর আহমেদ বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, অর্থোপেডিক চিকিৎসকের বাসা দূরে হওয়াতে আসতে একটু দেরি হয়। আর শিশু ও চক্ষু চিকিৎসক ছুটির আবেদন করেছেন। তবে আবেদনের কোনো লিখিত কপি দেখাতে পারেননি তিনি। আর জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডাঃ মোঃ শাহজাহানের মূল কর্মস্থল টুঙ্গিপাড়া হলেও আগের সিভিল সার্জনের নির্দেশে তিনি গোপালগঞ্জের মুকসুদপুরে থাকেন। এছাড়া অনিয়মিত চিকিৎসকদের সতর্ক বার্তা দেওয়ার পর ঠিক না হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION