কালের খবরঃ
আসন্ন ঈদ উপলক্ষে গোপালগঞ্জে পৌর এলাকার ৪ হাজার অসহায় ও দু:স্থ মানুষের মাঝে ১০ কেজি করে সরকারী বরাদ্দকৃত চাল বিতরণ করছে গোপালগঞ্জ পৌরসভা।আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে গোপালগঞ্জ পৌরসভা চত্বরে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সকাল থেকেই এ চাল নিতে পৌরসভা চত্বরে ভীড় করে তারা। পরে মেপে ১০ কেজি করে চাল দেয়া হয়। দুপুর ২টা পর্যন্ত এ চাল বিতরণ করা হয়।
পৌরসভা কর্তৃপক্ষ বলেছে, ঈদ উপলক্ষে বরাদ্দ পাওয়া সরকারী চাল মেপে সঠিকভাবে বিতরণ করা হচ্ছে। পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের ৪ হাজার মানুষকে এ চাল দেয়া হচ্ছে। ঈদ পর্যন্ত পৌর এলাকার এসব মানুষের মাঝে চাল বিতরণ করা হবে।
চাল বিতরণের পরিদর্শক মো: মিনহাজুল আবেদীন বলেন, সরকারী বরাদ্দকৃত এসব চাল নিতে পৌর এলাকার অসহায় মানুষ এখানে আসেন। পরে স্লিপ অনুযায়ী ১০ কেজি চাল সঠিকভাবে মেনে বিতরণ করা হয়।
চাল নিতে আসা ১নং ওয়ার্ডের বাসিন্দা তরিকুল শেখ বলেন, এবারের ঈদে সরকার আমাদের ১০ কেজি করে চাল দিচ্ছে এতে আমরা খুশি। ঈদের সময় আমরা এ চাল দিয়ে সংসার চালাতে পারবো।
অপর চাল নিতে আসা ১নং ওয়ার্ডের বাসিন্দা রহিমা বেগম বলেন, আমার স্বামী দিনমজুরী করে। যা আয় হয় তা দিয়ে সংসার চালাতে কষ্ট হয়। সরকার আমাদের ১০ কেজি করে চাল দিয়েছে এতে আমরা খুব খুশি। ঈদে আমাদের কিছুটা সাশ্রয় হবে।
Design & Developed By: JM IT SOLUTION