শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ গোপালগঞ্জে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনাসভায় পাট দিবস উদযাপন আপনারা ভোট দিয়ে আমার সাহস বাড়িয়ে দিয়েছেন-এস এম জিলানী গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের অনুদানের চেক বিতরণ কোটালীপাড়ায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ৪০০ কেজি মাংস মাটির নিচে । ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে নিভে গেল এক সুরের প্রদীপ ঘরের আলো

কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২.৩০ পিএম
  • ২৪ Time View
34

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি গ্রামে প্রকাশ্যে মাদক সেবন করার অভিযোগ উঠেছে শংকর হালদার (৪২) নামের এক মাদক সেবীর বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, শংকর হালদার লোকজন নিয়ে প্রতিনিয়ত মাদক সেবন করে থাকে। কেউ প্রতিবাদ করলে তাদের মারধর করার ও অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগে জানাগেছে , শংকর হালদার বাড়ির পাশের পুকুর পাড়ে মাদক সেবন করেন এবং ওই পথ দিয়ে চলাচল করা নারীদের নানা ধরনের অসৌজন্যমূলক আচরণ করেন। ওই গ্রামের হিরন্ময় হালদার (৪০) জানান, “শংকর হালদারের এসব কর্মকান্ডের প্রতিবাদ করায় তার লোকজনকে সাথে নিয়ে আমাদের মারধর করেছে। সম্প্রতি আমি এবং আমার চাচা নিরঞ্জন মারধরের শিকার হয়েছি।

এ ঘটনার প্রতিকার চেয়ে এলাকাবাসী শংকর হালদারের বিরুদ্ধে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন।

এ বিষয়ে শংকর হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান,আমি আগে কিছু মাদক সেবন করতাম, তবে এখন এলাকাবাসীর সামাজিক চাপের কারণে আমি মাদক সেবন ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছি।

এ ব্যাপারে ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ ইমদাদুল হক বলেন, মাদকের বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না। বিষয়টি তদন্ত করে যদি শংকর হালদার প্রকাশ্যে মাদক সেবন করে থাকেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে, এখন পর্যন্ত আমাদের কাছে এ ব্যাপারে কোনো অভিযোগ আসেনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION