শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১.১০ পিএম
  • ১৯১ Time View
211

মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবার সদস্যরা ও এলাকাবাসী। কমলাপুর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
আজ শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় মুকসুদপুর উপজেলা সদরের কমলাপুর স্টান্ডে মুকসুদপুর-বড়ইতলা সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় নিলু মুন্সির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে বিভিন্ন ধরনের লেখা ব্যানার প্রদর্শন করে মানববন্ধনকারীরা। মানববন্ধনে নিহত নিলু মুন্সির পরিবারসহ কমলাপুর গ্রামের দুই শতাধিক জনগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষ বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধন চলাকালে নিহতের স্ত্রী জোসনা বেগম, ছেলে রবিন মুন্সীসহ অনেকে বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, ঘটনার ১১ দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
এ ব্যাপারে মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত আসামীরা পলাতক রয়েছে। প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তাদের লোকেশন জানান জন্য। আশাকরি দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারী মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে নিলু মুন্সীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩৪জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION