রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে আটাবোঝাই ট্রাক বসতঘরে উল্টে পড়ায়, ঘুমন্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন

বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১.৩০ পিএম
  • ১৮০ Time View
205

কোটালীপাড়া প্রতিনিধিঃ

মাদক সেবনের জন্য টাকা না পেয়ে বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিলো মাদকাসক্ত ছেলে।  গতকাল মঙ্গলবার (১৭ মার্চ)দিবাগত রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। ঘটনার রাতে শহিদুল তার মা হেনয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা না পেয়ে মাদকাসক্ত শহিদুল তার বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়।এ সময় আশপাশের মানুষ আগুন নিভানোর জন্য এগিয়ে আসার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

হেনয়ারা বেগম কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, আমার ছেলে শহিদুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। সে প্রতিনিয়ত আমার কাছে মাদক সেবনের জন্য টাকা নেয়। যেদিন টাকা দিতে না পারি সে আমাকে মারধর করতো। যার কারণে আমি শহিদুলের ভয়ে পালিয়ে থাকতাম। ঘটনার রাতে টাকা দিতে না পারায় আমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়।

তিনি আরো বলেন, আমি একজন দুঃখিনী মা। আমার বড় ছেলে ওলিউল্লাহ ১০ বছর ধরে ভারতে গিয়ে নিখোঁজ রয়েছে। ৬ মাস আগে বরিশালে কাজ করতে গিয়ে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ছোট ছেলে মাদকাসক্ত। আমি এখন কীভাবে বাঁচবো?

হেনয়ারা বেগম আরও বলেন, আমার মাথাগোজার ঠাঁইটুকু এখন পুড়ে ছাই হয়ে গেছে। আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই। এত শোক আমি কীভাবে সহ্য করবো?প্রতিবেশী জামির আলী জানান, শহিদুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করছে। মাদকের জন্য টাকা না দিতে পারলে সে তার মাকে মারধর করতো। গতকাল রাতে মাদক সেবনের জন্য শহিদুল তার মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে বসত ঘরে আগুন দেয়। আমরা আগুন নিভানোর জন্য ছুটে আসতে আসতেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আমরা চাই না, আর কোনো পরিবারে মাদকাসক্ত ছেলে জন্ম নিক।এ ব্যপারে কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ বলেন, এ বিষয়ে আমি এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION