কালের খবরঃ
গত কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে বৃষ্টির দেখা পেয়েছে গোপালগঞ্জবাসী। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বৃষ্টি শুরু হয়, চলে সাড়ে ৬টা পর্যন্ত। ৬টা পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৯ মিলি মিটার। দীর্ঘ প্রতীক্ষার পর বছরের প্রথম বৃষ্টিতে তপ্ত প্রকৃতি যেমন শীতল হয়েছে, তেমনি জনমনে ফিরে আসে স্বস্তি।
গত এক সপ্তাহ ধরে গোপালগঞ্জের তাপমাত্রা চড়ছিল। অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ ছিল চরমে। আজ বৃহস্পতিবার হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপরই শুরু হয় স্বস্তির বৃষ্টি। এই বৃষ্টিতে শহরের রাস্তাঘাট ভিজে একাকার হয়ে যায় এবং গুমোট ভাব কেটে গিয়ে বইতে শুরু করে শীতল হাওয়া।
Design & Developed By: JM IT SOLUTION