রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠন গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ‘বিশু গ্যাং’ প্রধান আটক বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে আছে: মীর শাহে আলম প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন -এমপি এস এম জিলানী গোপালগঞ্জে কলেজছাত্র হত্যার মামলার আসামি গ্রেপ্তার আইসিসিবিতে তিন আয়োজনের মিলনমেলা, ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন নির্ধারিত সময়ের আগেই ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ

কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১২.৪৫ পিএম
  • ৬৮৭ Time View
770

কালের খবরঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় একটি টিনের ঘরের ভেতরে অগ্নিসংযোগ, লুটপাট ও মোটরসাইকেল ভাংচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।জানাগেছে, কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের শেখ রুহুল আমীনের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের জাকারিয়া শেখ জাকিরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর জাকারিয়া শেখ, তার চাচাতো ভাই জালাল শেখ ও তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শেখ রুহুল আমীনের বাড়িতে গিয়ে হামলা করে। এতে প্রতিপক্ষের মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে রুহুল আমীন, তার স্ত্রী আকিরুন্নেছা বেগম, দুই ছেলে মিনাজুল ইসলাম, নাসিম এবং সাবুজ শেখসহ অন্তত ১০ জন আহত হয়। এসময় বাড়ির একটি টিনের ঘরে অগ্নিসংযোগ করা হয়, লুটপাট ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০–শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত চলছে। মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION