শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২.৩০ পিএম
  • ১৩৮ Time View
155

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি গ্রামে প্রকাশ্যে মাদক সেবন করার অভিযোগ উঠেছে শংকর হালদার (৪২) নামের এক মাদক সেবীর বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, শংকর হালদার লোকজন নিয়ে প্রতিনিয়ত মাদক সেবন করে থাকে। কেউ প্রতিবাদ করলে তাদের মারধর করার ও অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগে জানাগেছে , শংকর হালদার বাড়ির পাশের পুকুর পাড়ে মাদক সেবন করেন এবং ওই পথ দিয়ে চলাচল করা নারীদের নানা ধরনের অসৌজন্যমূলক আচরণ করেন। ওই গ্রামের হিরন্ময় হালদার (৪০) জানান, “শংকর হালদারের এসব কর্মকান্ডের প্রতিবাদ করায় তার লোকজনকে সাথে নিয়ে আমাদের মারধর করেছে। সম্প্রতি আমি এবং আমার চাচা নিরঞ্জন মারধরের শিকার হয়েছি।

এ ঘটনার প্রতিকার চেয়ে এলাকাবাসী শংকর হালদারের বিরুদ্ধে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন।

এ বিষয়ে শংকর হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান,আমি আগে কিছু মাদক সেবন করতাম, তবে এখন এলাকাবাসীর সামাজিক চাপের কারণে আমি মাদক সেবন ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছি।

এ ব্যাপারে ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ ইমদাদুল হক বলেন, মাদকের বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না। বিষয়টি তদন্ত করে যদি শংকর হালদার প্রকাশ্যে মাদক সেবন করে থাকেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে, এখন পর্যন্ত আমাদের কাছে এ ব্যাপারে কোনো অভিযোগ আসেনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION