শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার

কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১২.১৯ পিএম
  • ২৬ Time View
45

কোটালীপাড়া প্রতিদনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত  বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ নারী সদস্যসহ অন্তত ৬জন আহত হয়েছে। গতকাল শুক্রবার (২০ মার্চ) বিকালে উপজেলার মহুয়ার মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের বিষ্ণুপদ দাস (৪৫), তার স্ত্রী মুক্তা দাস (৩০), মেয়ে সুস্মিতা দাস (১৫), বোন লিজা দাস (২৫), পরিমল দাস (৬৫) ও রেনু রানী দাস (৬০)।

আহতদের সূত্রে জানাগেছে, জমিজমা নিয়ে উপজেলার তারাশী গ্রামের বিষ্ণুপদ দাসের সাথে একই গ্রামের দিদাদুর ইসলাম দিদার দাড়িয়া ও তার ভাতিজা সুমন দাড়িয়ার সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার রাতে দিদাদুর ইসলাম দিদার দাড়িয়া, তার ভাতিজা সুমন দাড়িয়া ও তাদের লোকজন বিষ্ণুপদ দাসের বাড়ীতে গিয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে পরিমল দাস ও রেনু রানী দাস আহত হন।

পরে এ ঘটনায় শুক্রবার বিকালে বিষ্ণুপদ দাস ও তার পরিবারের সদস্যরা থানায় যাবার পথে উপজেলার মহুয়ার মোড়ে পৌঁছালে তাদের উপর হামলা চালায়। এতে বিষ্ণুপদ দাস, তার স্ত্রী মুক্তা দাস, মেয়ে সুস্মিতা দাস ও বোন লিজা দাস আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মারাত্মক আহত মুক্তা দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহত বিষ্ণুপদ দাস বলেন, আমি একটি জমি কিনলেও ওই জমি সহ আমার অন্য জমি দখল নিতে চায় দিদাদুর ইসলাম দিদার, তার ভাতিজা সুমনসহ তাদের লোকজন। এতে বাঁধা দিলে প্রায়ই সময় আমাদের উপর নিয্যাতন চালিয়ে আসছিল। বৃহস্পতিবা রাতে আমাদের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে ও নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র লটু করে।তিনি আরো বলেন, বৃহস্পতিবারের ঘটনায় একটি অভিযোগ দেই থানায়। অভিযোগের বিষয়ে থানায় আসার  সময় পথিমধ্যে মুহুয়ার মোড়ে পৌছালে আমাদের উপর আবারও হামলা চালিয়ে মারধর করে।এ ব্যাপারে ব্যক্তব্য নিতে দিদাদুর ইসলাম দিদার দাড়িয়ারকে ফোন করা হলেও অন্য কেউ রিসিভ করার তার বক্তব্য পাওয়া যায়নি।এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনর্চাজ মোঃ রিয়াদ মাহমুদ বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION