রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত টুঙ্গিপাড়ায় ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠন গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ‘বিশু গ্যাং’ প্রধান আটক বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে আছে: মীর শাহে আলম প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন -এমপি এস এম জিলানী

টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৫৯ পিএম
  • ৬৪১ Time View
640

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই প্রতিপক্ষের হামলায় প্রাণ হারালেন নাহিদা বেগম (৫০) নামে এক নারী।এ সময় ওই নারীর ছেলে মহিবুল্লাহকেও পিটিয়ে মারাত্মক আহত করে পতিপক্ষের লোকজন।পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া থানার পাটগাতি মধ্যপাড়া গ্রামের মৃত শরিফুল ইসলামের স্ত্রী নাহিদা বেগমের সাথে একই গ্রামের আব্দুল কাদেরের সাথে  জমি নিয়ে বিরোধ চলে আসছিল।এ নিয়ে ওই নারী সংবাদ সম্মেলন করলে ক্ষিপ্ত হয়ে আজ রবিবার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিবুল্লাহ শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

এতে মা ও ছেলে মারাত্মক আহত হলে আত্মীয় স্বজনেরা তাদেরকে প্রথমে টুঙ্গিপাড়া  হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাহিদা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় তার ছেলে মহিবুল্লাহ গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করে পুলিশের মিডিয়া গ্রুপে গোপালগঞ্জ  সংবাদ বিজ্ঞপ্তী করে সাংবাদিকদের জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION